মতিয়া চৌধুরী
রাজনীতি

আমি নেতা হতে চাইনা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আমি আপনাদের ভোটে কামলা। আপনারা আমাকে ভোট দিয়ে কামলা বানিয়েছেন। সেই কামলা হিসেবে বছরে একবার করে প্রতি বছরই আমি আপনাদের হিসেব দেই। আমি কামলাই থাকতে চাই। আমি নেতা হতে চাইনা। আমি ঈদের আনন্দে আপনাদের সাথে শরীক হয়ে সরকারি বরাদ্দের পাশাপাশি আমিও সামর্থ্য অনুযায়ী কিছু দিতে চাই।

আরও পড়ুন: দেশের ৮ জেলায় তীব্র তাপপ্রবাহ

শুক্রবার (১৪ এপ্রিল) তিনি নালিতাবাড়ীর যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া শহীদ স্মৃতি স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণকালে এ কথা বলেন।

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে নিজ নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ব্যাপী ঈদ উপহার বিতরণ করেন।

দুই উপজেলার দুটি পৌরসভা ও সবকটি ইউনিয়নে শিক্ষার্থীদের উদ্দীপনামূলক সহযোগিতার জন্য প্রণোদনা হিসেবে নগদ অর্থ এবং দুস্থদের মাঝে শাড়ি, টাউজার, গেঞ্জি, টি-শার্ট প্রদান করেন। একই সাথে তিনি টিআর-এর অনুদান থেকে ৩০৬ জোড়া বেঞ্চ বিতরণ করেন।

আরও পড়ুন: তাপপ্রবাহ থাকতে পারে ৬ দিন

এই দুইদিনে মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার প্রাথমিক ও এবতেদায়ি মাদরাসার ২য় শ্রেণির টপ বিশ এর ২৯৬০ জন শিক্ষার্থীকে ১হাজার করে মোট ২৯ লাখ ৬০ হাজার নগদ টাকা প্রণোদনা হিসেবে প্রদান করেন। ৮ম শ্রেণির ৬৪০ জনকে থ্রি পিস, ৯ম শ্রেণির ২১২জনকে শাড়ী, এসএসসি পরীক্ষার্থীদের ৫৩০ জনকে ১ হাজার করে মোট ৫লাখ ৩০ হাজার টাকা শিক্ষা প্রণোদনা হিসেবে বিতরণ করেন। একই সাথে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুস্থদের মাঝে ৩২৫০টি শাড়ী, ১৯৫০টি টাউজার গেঞ্জি, ১৯৫০টি টি-শার্ট ও ৩০৬ জোড়া বেঞ্চ বিতরণ করেন।

এসব ঈদ উপহার বিতরণকালে মতিয়া চৌধুরীর সাথে ছিলেন, নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ঈফ্ফাত জাহান তুলি, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজকুরুনীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎসজীবী লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা