সারাদেশ

৫ দফা দাবিতে আদিবাসীদের বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সাংবিধানিক স্বীকৃতি সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে আদিবাসীরা।

আরও পড়ুন : মুসলমানদের গবেষণায় বিনিয়োগ করতে হবে

মঙ্গলবার (৩০ মে) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে জেলা জজ কোর্ট চত্তর প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উক্ত স্থানে গিয়ে শেষ হয়।

সংগঠনের সভাপতি জাকোব খালকোর নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন, এটিএম শামসুজ্জোহা, আদিবাসী পরিষদের-সভাপতি দুলাল তিগ্যা সহ অন্যান্য নেতাকর্মীগন

আরও পড়ুন : মেক্সিকোয় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১০

সমাবেশে তাদের দাবিসমূহ ছিল:

১. বাদ পড়া জাতি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়া।

২. সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন করা।

৩. সরকারি চাকরিতে আদিবাসীদের কোটা নিশ্চিত করা এবং উচ্চ শিক্ষায় আদিবাসীদের কোটা বাস্তবায়ন করা।

৪. গাইবান্ধা জেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যার বিচারের দাবি সহ রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পাওয়ায় অভিনাথ মার্ডি ও রবি মার্ডির আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার।

৫. সারাদেশে আদিবাসীদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ ,জমি জবর দখল, মিথ্যা মামলা, লুটপাট, পুলিশী হয়রানি, আদিবাসীদের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, ভূমি অফিসের ঘুষ-দুর্নীতি বন্ধ করা।

মানববন্ধন ও সমাবেশ পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করে আদিবাসীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা