ছবি-সংগৃহীত
সারাদেশ

নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে নিখোঁজের দুই দিন পর রাজিব ভূঁইয়া (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন : যন্ত্রাংশের আঘাতে শিশুর মৃত্যু

শুক্রবার (২৬ মে) ভোর ৫টার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরআজমপুর এলাকার মধুমতি নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজিব ভূঁইয়া জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে। সে স্থানীয় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে মধুমতী নদীতে গোসল করতে যায় রাজিব ও তার বন্ধুরা। এক পর্যায়ে নদী সাঁতরে ওইপারে যাওয়ার সময় সে নিখোঁজ হয়। স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করে। দুই দিন অভিযান চালিয়েও মরদেহ উদ্ধার করতে পারেনি ডুবুরি দলটি এবং বৃহস্পতিবার বিকেলে অভিযান শেষ করে তারা চলে যায়।

আরও পড়ুন : দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

শুক্রবার ভোরে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চর আজমপুর এলাকায় মধুমতী নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামকে জানান। তিনি স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন জানান, ভোর ৫টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরআজমপুর এলাকার মধুমতী নদীতে রাজিবের মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দিলে তারা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা