সারাদেশ

কিশোর গ্যাং প্রধান অনিক গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ভালুকায় বহুল আলোচিত কিশোর গ্যাং ‘অনিক গ্রুপ’ এর প্রধান অনিককে গফরগাঁও থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, ময়মনসিংহ। আটক কিশোরগ্যাং প্রধান অনিক (২০) উপজেলার রাংচাপড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

আরও পড়ুন : বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

র‍্যাব-১৪ জানান, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা, সন্ত্রাস, জঙ্গী, ছিনতাই, ডাকাতি, জুয়া, অপহরণ, খুন, ধর্ষণ, অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব।

উল্লেখ্য যে, ভিকটিম সানজিদুল হাসান মুগ্ধ (১৮) এর সাথে কিশোর গ্যাং লিডার মোঃ অনিক (২০) এর বিরোধ চলছিল। আসামীগণ প্রায়শ ভিকটিম সানজিদুল হাসান মুগ্ধ (১৮) কে উত্যক্ত করছিল। ঘটনার দিন গত ১৮ মে, ২০২৩ খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৪৫ ঘটিকার সময় ভালুকা পৌরসভার মেজরভিটা মোড় নামক এলাকায় আলোচিত কিশোর গ্যাং লিডার মোঃ অনিক (২০), তার সহযোগী নয়ন (১৯), ইফাত (১৯) সহ আরো ০৯ জন এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আসামী ভিকটিম সানজিদুল হাসান মুগ্ধ (১৮) এর পথরোধ করে গালাগালি শুরু করে। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে, কিশোর গ্যাং লিডার মোঃ অনিক ধারালো দা দিয়ে ভিকটিমের মাথা লক্ষ্য করে কোপ মারে। উক্ত কোপ কাধে লাগলে ভিকটিম রক্তাক্ত গুরুতর জখম হয় এবং আসামী নয়ন (১৯) এবং অপরাপর আসামী ইফাত (১৯) ধারালো খুর দিয়ে যথাক্রমে ভিকটিমের গলায় ও পিঠে পোচ মেরে কাটা রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে, স্থানীয় লোকজন ভিকটিমকে মুগ্ধকে উদ্ধার করে স্থানীয় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে, গত ২২ মে ২০২৩ খ্রি. তারিখ ভিকটিমের পিতা মোঃ জাহাঙ্গীর আলম ফিরুজ (৬৫), পিতাঃ মৃত শামছুদ্দিন, সাং- ০২ নং ওয়ার্ড, ভালুকা বাজার, ভালুকা পৌরসভা, থানাঃ ভালুকা, জেলাঃ ময়মনসিংহ বাদী হয়ে ভালুকা থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে।

আরও পড়ুন : ইমরান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মে, ২০২৩ খ্রি. তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন সান্দিয়াইন গ্রাম থেকে কিশোর গ্যাং লিডার অনিক (২০), পিতাঃ মোঃ মানিক মিয়া, সাং- রাংচাপড়া, ভালুকা পৌরসভা, থানাঃ ভালুকা, জেলাঃ ময়মনসিংহ‘কে গ্রেফতার করে এবং অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনা না ঘটে সে প্রেক্ষিতে র‌্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা