সারাদেশ

যন্ত্রাংশের আঘাতে শিশুর মৃত্যু

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি ধানমাড়াই মেশিনের যন্ত্রাংশ ছুটে এসে মাথায় আঘাত পেয়ে তাসমিয়া তাবাসসুম সোহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

শুক্রবার সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তাসমিয়া তাবাসসুম সোহা একই গ্রামের সাইফুজ্জামান টগরের কন্যা।

আরও পড়ুন : ইমরান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এলাকাবাসী বলেন, পাশের বাড়ির উঠানে শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি মাড়াই মেশিনে ধান মাড়াই করা হচ্ছিলো। এ সময় নিজ বাড়ির উঠানে পিতার দাঁড় করিয়ে রাখা মোটরসাইকেলে চড়ে সাথীদের সঙ্গে খেলা করছিলো শিশুটি। হঠাৎ ধান মাড়াই মেশিনের একটি যন্ত্রাংশ ভেঙ্গে ছুটে এসে প্রায় একশত গজ দূরের শিশুটির
মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মিলন বলেন, ধান মাড়াই মেশিনের একটি যন্ত্রাংশ ভেঙ্গে ছুটে এসে শিশুটির মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলে মৃত্যু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা