ছবি-সংগৃহীত
সারাদেশ

৭৭ কেজি রুপার গহনা জব্দ

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভারত থেকে অবৈধ পথে আসা ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা জব্দ করেছে বিজিবি।

আরও পড়ুন : কুষ্টিয়ায় বাসচাপায় নিহত ২

বুধবার (২৪ মে) রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

এরআগে সন্ধ্যা ৭টার দিকে দর্শনা পৌরসভার মো. সোহাগ হোসেনের বাড়ি থেকে গহনাগুলো জব্দ করে ৬ বিজিবি। তবে এসময় সোহাগ পালিয়ে যান। তিনি দর্শনা পৌরসভার মোবারকপাড়া গেদু মিয়ার ছেলে।

আরও পড়ুন : অপহৃত তিন বন্ধুকে হত্যায় গ্রেফতার ২

৬ বিজিবি জানায়, দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় রুপার একটি বড় চালান পাচার হচ্ছে এমন খবরে সন্ধ্যায় মোবারকপাড়ায় অভিযান চালানো হয়। এসময় সোহাগের বাড়ি থেকে ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। পরে গহনাগুলো জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় পলাতক মো. সোহাগকে আসামি করে মামলা করবেন সুবেদার মো. জহির উদ্দিন বাবর। আর জব্দ রুপার গহনা চুয়াডাঙ্গার ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারুবা টেস্টে ক্যারিবীয়দের দাপুটে জয়

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা