ছবি: সংগৃহীত
সারাদেশ
গাজীপুর সিটি নির্বাচন

দুপুরেও ভোটারদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দুপুরেও কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। শহর ছাড়াও গ্রামের কেন্দ্রগুলোতেও এমন চিত্র দেখা গেছে।

দুুপুরে গাজীপুরের সামান্তপুর ২৯ ওয়ার্ডের জাকির-শাহীন মডেল একাডেমি কেন্দ্রে দুপুরেও নারী পুরুষের দীর্ঘ লাইন। দুপুর ১২টা পর্যন্ত ৫শত ভোটার ভোট দিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: গাসিক নির্বাচন, গ্রেফতার ২

এই কেন্দ্রে ভোট দিতে আসা আনিসুল ইসলাম বলেন, আমি সকাল থেকেই ভোটকেন্দ্রের পাশে ছিলাম। মাত্র ভোট দিয়ে আসলাম। সুষ্ঠু ও সুন্দর ভোট হচ্ছে। যার যার ভোট সেই দিচ্ছে। এখানের মেয়র প্রার্থীদের মধ্যে সমস্যা নেই।

দুপুরে ভোট দিতে আসা কুহিনূর বেগম নামে এক নারী বলেন, ভোট দিতে লাইনে আছি। ভোট দেব। দীর্ঘ লাইন কখন যে দিয়ে বাড়িতে যেতে পারব। রোদের তাপে অনেক গরম লাগছে। ভোট দিতে পারলেই বাঁচি।

আরও পড়ুন: ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবো

জাকির-শাহীন মডেল একাডেমির কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিবুর রহমান বলেন, আমাদের কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল, তবে সমস্যাও ছিল। গ্রামের মানুষদের ইভিএমে ভোট দিতে সমস্যা হচ্ছে। উল্টাপাল্টা টিপ দিয়ে মেশিং হ্যাং করে ফেলে। যে কারণে সময় একটু বেশি লাগছে। আমার কেন্দ্রে ১৭৪৫টি ভোট রয়েছে। তার মধ্য দুপুরে ১২টার পর্যন্ত ৫০০ ভোট কাস্ট হয়েছে। সকালে ভোট কাস্ট কম হলেও এখন বেশি হচ্ছে।

এছাড়া নগরীর অনেক কেন্দ্রেই দুপুরেও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটারদের কাছে ইভিএম মেশিনে ভোট দেয়া নতুন হওয়া, মাঝে মাঝে কিছু কিছু ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়া এবং কারো কারো ফিঙ্গার প্রিন্ট না মেলায় ভোটগ্রহনে কিছুটা ধীরগতি বলে জানা সংশ্লিষ্টরা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা