সারাদেশ

পিকআপ চাপায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও থানার নবীনবাগে পিকআপ ভ্যানের চাপায় মোছা. ফরিদা বানু (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমারে ১১৭ রোহিঙ্গা নিহত

শনিবার (২০ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : প্রশান্ত মহাসাগরে ফের ভূমিকম্প

নিহতের ছেলে মনির হোসেন বলেন, আমার মা গতকাল গ্রামের বাড়ি থেকে চিকিৎসার জন্য ঢাকায় ভাগনির বাসায় আসে। ঢাকায় হাসপাতালে চিকিৎসক দেখানোর জন্য মায়ের সিরিয়াল নেওয়া হয়। আর আজ হাসপাতালে যাওয়ার পথে একটা রিকশা তাদের রিকশাকে ধাক্কা দিলে মা পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর একটি পিকআপ ভ্যান আমার মাকে চাপা দেয়।

তিনি আরও বলেন, পথচারিরা মাকে উদ্ধার করে ঢামেকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইয়েরহাট থানার জালালপুর গ্রামে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী থাকলে দেশ পথ হারাবে না

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা