সারাদেশ

বোয়ালমারীতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আল মামুন রনী

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ফরিদপুর জেলার বোয়ালমারীর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন রনী।

আরও পড়ুন : মিয়ানমারে ১১৭ রোহিঙ্গা নিহত

তিনি উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামে অবস্থিত 'খরসূতী চন্দ্রকিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়'-র সহকারী শিক্ষক।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আল মামুন ছাত্রজীবনে ঢাকা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর করেন। তিনি বোয়ালমারী জর্জ একাডেমী থেকে ২০০১ সালে এসএসসি, কাদিরদি ডিগ্রী কলেজ থেকে ২০০৩ সালে এইচএসসি পাশ করেন। মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড পাশ করেন।

আরও পড়ুন : প্রশান্ত মহাসাগরে ফের ভূমিকম্প

২০০৯ সালে ঢাকা পলিটেকনিক এ ইনস্ট্রাক্টর (খন্ডকালীন) পদে কর্মজীবন শুরু করেন। এছাড়া ঢাকা মহিলা পলিটেকনিক, সাইক পলিটেকনিক, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি সর্বশেষ ২০২২ সালে খরসুতী চন্দ্রকিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (গণিত) পদে যোগদান করেন।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য পলিটেকনিক প্রকাশনী থেকে প্রকাশিত তার রচিত পাঠ্যবই ম্যাথম্যাটিকস-১, ম্যাথম্যাটিকস-২ উল্লেখযোগ্য।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা