সারাদেশ

খাদ্যে নেশাদ্রব্য মিশিয়ে মালামাল লুট

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ চরঈশ্বর গ্রামে বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম ও তার মেয়ে সুমাইয়ার খাবার সাথে নেশাদ্রব্য মিশিয়ে মালামাল লুটের ঘটনা গটেছে।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম চরকিং ইউনিয়নের দক্ষিন চরঈশ্বর গ্রামের বাসিন্ধা। তাঁর মেয়ে সুমাইয়া উপজেলা স্বাস্থ্য সহকারী পদে কর্মরত রয়েছেন।

শুক্রবার (১৯ মে) সকালে অসুস্থ অবস্থায় মুক্তিযোদ্ধা ও তার মেয়েকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় বাবা ও মেয়ে ঘরে একা ছিলেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তারা। সকালে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন তাদের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। গভীর রাতে কোন সংঘবদ্ধ দূর্বত্তের দল ঘরে থাকা খাবার বা ঘুমে থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা ও তার মেয়েকে নেশাদ্রব্য দিয়ে অচেতন করে। পরে তারা ঘরে থাকা আলমেরি ভেঙে স্বর্ণ, নগদ টাকা সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারি মেডিকেল অফিসার মানছুর উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা নুর ইসলাম ও তার মেয়েকে নেশা কোন দ্রব্য দিয়ে অজ্ঞান করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা