ট্রেন
সারাদেশ
ট্রেনের বগি লাইচ্যুত

সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

সান নিউজ ডেস্ক : মৌলভীবাজারের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আরও পড়ুন : বিশ্বনেতাদের আস্থা বুঝতে বিএনপি ব্যর্থ

শনিবার (২০ মে) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। যতটুকু জানা গেছে, রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে রেললাইনেরর উপর গাছ হেলে পড়েছিল। ট্রেন সঙ্গে গাছের ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করেছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।

আরও পড়ুন : চীনে গাড়ি উল্টে ১১ জনের মৃত্যু

উদয়ন এক্সপ্রেসের যাত্রী আলমগীর হোসাইনী জানান, খুব বাজেভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাউয়াছড়ার বনের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে। এতে সিলেটগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা