সারাদেশ

ফেন্সিডিলসহ আটক ১

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৪ বোতল ফেন্সিডিলসহ মোসফিকুর রহমান রনি (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

আরও পড়ুন : মিয়ানমারে ১১৭ রোহিঙ্গা নিহত

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত মোসফিকুর রহমান রনি দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর শাহাজান আলীর ছেলে।

আরও পড়ুন : প্রশান্ত মহাসাগরে ফের ভূমিকম্প

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে পলাশবাড়ী পৌরসভার হাইস্কুল মার্কেটের সামনে রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের মধ্যে রাখা ৮৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোসফিকুর রহমান রনিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসফিকুর রহমান রনি মাদক ব্যবসারসাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা