ছবি: সংগৃহীত
সারাদেশ

পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত

সান নিউজ ডেস্ক: সাতক্ষীরার পাটকেলঘাটায় ধান বোঝাই পিকআপ উল্টে সুমন হোসেন (৩৫) ও আবুল হোসেন (৩৮) নামে দুই শ্রমিক নিহত হয়েছে। এসময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: কারাগারে নারী কয়েদির আত্মহত্যা

মঙ্গলবার (১৬ মে) সকালে পাটিকেলঘাটার কুমিরার কদমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুমন হোসেন শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের মন্টু গাজীর ছেলে এবং আবুল হোসেন জয়নগর গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

আহতরা জানান, সকালে শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ২৪ জন যাত্রী ও ২৪৫ বস্তা ধান নিয়ে পিকআপে তারা সাতক্ষীরার শ্যামনগর ফিরছিলেন। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন মারা যান। সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আবুল হোসেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, শরীয়তপুর থেকে ধান কেটে তারা বাড়িতে ফিরছিলেন। কুমিরায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এসময় দুইজন মারা যান। ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা