ছবি : সংগৃহিত
সারাদেশ

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বোনের বাড়িতে ঈদের আনন্দ উপভোগ করতে বেড়াতে আসার পথে সিএনজি ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

আরও পড়ুন : বান্দরবানে দু’গ্রুপের গোলাগুলি

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে উপজেলার গোদারপাড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন সড়কে মানিকছড়িগামী সিএনজি ও চট্টগ্রামগামী মাহেন্দ্র পিক-আপের সংঘর্ষে মো: মাসুদ (১৭) নামে এক কিশোর ঘটনাস্থলে নিহত হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে, স্থানীয় মানুষজন ও পুলিশ দ্রুত ছুটে গিয়ে আহতদের মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দীন মো. মাসুদ (১৭) কে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : নির্দেশনা মানলেন না দাহ্য পদার্থ বিক্রয়কারী!

সে রোসাংগিরি এলাকার ওহিদুল আলমের ছেলে, চিকিৎসক বলেন, মো. মাসুদ হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন তারা হলেন তাসনুফা আলম (১৪), রুমি আক্তার (১৭), আনাস (৯), রিতু আক্তার (১৮) ও এনায়েত ইসলাম (১৮) আহত হয়।

আরও পড়ুন : ভোলায় গণসংযোগে সন্ত্রাসী হামলা

এদের মধ্যে ২ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি এলাকার ওহিদুল আলম ও খোরশেদ আলম পরিবারের সদস্য।

থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. আজগর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি ও মাহেন্দ্র পুলিশ হেফাজতে আনা হয়েছে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে খণ্ডিত মরদেহ উদ্ধার

আহতদের চিকিৎসার বিষয়ে পুলিশ নজরদারি করছে এবং নিহতের সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা নেয়ার কাজ চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা