সারাদেশ

ভোলায় গণসংযোগে সন্ত্রাসী হামলা 

ভোলা (প্রতিনিধি) : ভোলার চরফ্যাশনের চেয়ারম্যান বাজারে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সম্ভব্য মনোনয়ন প্রত্যাশিত প্রার্থী সাবেক সচিব,অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উপদেষ্টা জনাব মেজবাহ উদ্দিনের গণসংযোগে সন্ত্রাসী হামলায় ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিযন্ত্রন করে।

আরও পড়ুন : লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

থানা পুলিশ ও আহতরা জানায়, ভোলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজারে সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সম্ভব্য মনোনয়ন প্রত্যাশিত প্রার্থী সাবেক সচিব মেজবাহ উদ্দিন গণসংযোগ করতে যায়। গণসংযোগকালে পিছন খেকে মটরসাইকেল নিয়ে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা এলোপাথারী ভাবে পিটিয়ে মেজবাহ উদ্দিন সমর্থিত অন্তত ১৫জনকে পিটিয়ে আহত করে।

খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এবিষয় সাবেক সচিব মেজবাহ উদ্দিন বলেন, আমি আমার সমর্থকদের নিয়ে চেয়ারম্যান বাজারে গণসংযোগ করছিলাম এসময় হঠাত করে পিছন থেকে চরফ্যাশন থেকে শতাধিক মটরসাইকেল বহর নিয়ে সন্ত্রাসীরা এসে অতর্কিত হামলা চালায়।

পরে স্থানীয়রা প্রতিরোধ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এঘটনায় আমাদের অন্তত ১৫ জন কর্মী সমর্থকরা আহত হয়েছে। চরফ্যাশন থানার ওসি মোঃ মুরাদ হোসেন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

এ ছাড়া দক্ষিন আইচা প্রেস ক্লাবের সভাপতি আদিত্য জাহিদ ও সাধারন সম্পাদক সেলিম রানার উপর ও সন্ত্রাসী হামলা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা