ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে খণ্ডিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলায় সড়ক ও জনপথ বিভাগের স্টাফ কোয়ার্টার থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আর পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৭

মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোরে স্টাফ কোয়ার্টারের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মমতাজ বেগম। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়নের মৃত আব্দুল মতিনের স্ত্রী। তার স্বামী সড়ক বিভাগে চাকরি করতেন।

আর পড়ুন : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

স্থানীয়রা জানায়, স্বামী মতিন মারা যাওয়ার পর থেকেই মমতাজ তার ২ ছেলে শরিফুল ইসলাম বাপ্পি ও ছোট ছেলে সাইফুল ইসলাম রকিকে নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করে আসছেন। তার বড় ছেলে বাপ্পী বর্তমানে সড়ক বিভাগে মাষ্টার রোলে কর্মরত।

বাপ্পি বাসায় ফিরে দেখেন তার মায়ের খণ্ডিত মরদেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।

আর পড়ুন : টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, বিবস্ত্র অবস্থায় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা