ছবি: সংগৃহীত
সারাদেশ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬০-৭০ টি বসতি পুড়ে গেছে।

আরও পড়ুন : কুষ্টিয়ায় মদ পানে ৩ মৃত্যু

এর আগে সোমবার (২৪ এপ্রিল) রাত ৯ টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা শিবিরের ওমান সাইডে এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে ৫৪ টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া অন্তত ৬০-৭০ টি বসতি পুড়ে গেছে।

আরও পড়ুন : সুশৃঙ্খলভাবে পদ্মা সেতুতে যাতায়াত করছেন

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, রোহিঙ্গা শিবিরটির ডি ব্লকের (ওমানি সাইড) রোহিঙ্গা আমির হাকিমের বাড়ি থেকে এ আগুনের সূত্রপাত হয়।

শিবিরের ঘরগুলো ঝুপড়ি ও লাগোয়া হওয়ায় আগুন মুহূর্তে ছড়িয়ে যায়। এতে ডি ১ ও ডি ২ ব্লকের আনুমানিক ৬০-৭০ টি ঘর পুড়ে যায়।

আরও পড়ুন : পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ১২

পরে রোহিঙ্গা ও উখিয়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করার পর রাত সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা কুদ্দুস জানান, হঠাৎ দেখতে পাই একটি ঘরের ভেতর থেকে আগুন বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

ধারণা করা হচ্ছে, রান্নার সময় আগুনের সূত্রপাত হয়। শিবিরে বারবার আগুনের ঘটনাকে রহস্যজনক মনে করছেন অনেকে।

এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ২ জন আহতের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : আতঙ্কিত না হওয়ার পরামর্শ

এর প্রায় ২ মাস আগেও উখিয়ার বালুখালী শিবিরে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে। এছাড়াও প্রতিদিন অগ্নিকাণ্ড ও হত্যায় সাধারণ রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা