ছবি: সংগৃহীত
সারাদেশ

বান্দরবানে দু’গ্রুপের গোলাগুলি

আবু রাসেল সুমন, জেলা প্রতিনিধি: বান্দরবানে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে খণ্ডিত মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর ৫টা থেকে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ একে অপরের ওপর এ সশস্ত্র হামলা চালাচ্ছে বলে ধারণা স্থানীয়দের।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে নিহত ১

এদিকে, গোলাগুলির ঘটনায় আটজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কেএনএফ। ফেসবুকে এক পোস্টে এ দাবি করে সশস্ত্র গোষ্ঠীটি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দুই দলের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সান নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা