ছবি-সংগৃহীত
সারাদেশ

অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে অটোরিকশার চাপায় প্রেম (৩) নামের এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে নীরব (৪) নামের আরও এক শিশু।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাদুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রেম ওই এলাকার মানিক মিয়ার ছেলে। আহত নীরব একই এলাকার কৃষ্ণের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : কোটি টাকার হেরোইন ও ইয়াবা উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল প্রেম ও নীরব। একসময় হঠাৎ রাস্তায় চলে আসে তারা। এসময় একটি অটোরিকশা তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যজন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আরও পড়ুন : অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ওসি আবু সায়েম বলেন, অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা