ছবি-সংগৃহীত
সারাদেশ

অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জামিল হোসেন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে ভিটিতে পড়ে ছিল লাশ

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চরবংশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামিল চরবংশী গ্রামের জাহের মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয় জামিল। এ সময় রাস্তা পারাপারের সময় জামিল অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা, নিহত ৪

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিপন বড়ুয়া বলেন, ঘটনাটি শুনেছি। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা