সংগৃহীত ছবি
বাণিজ্য

বন্দরে বাড়ছে আলু আমদানি

জেলা প্রতিনিধি: দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে এক দিনে ৭১ ট্রাকে ১৮ হাজার ২০০ টন আলু আমদানি হয়েছে। আমদানি বেশি হওয়ায় আলুর দামও কমেছে কিছুটা।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর থেকে একে একে বন্দরে আসতে থাকে আলু বোঝাই ৭১টি ট্রাক।

আরও পড়ুন: নভেম্বরের মাঝামাঝি নামবে শীত

আলুর পাইকারি ব্যবসায়ী সিরাজুল ইসলাম রনি জানান, বৃহস্পতিবার এত পরিমাণ আলু আমদানি হয়েছে যা বিগত দিনের থেকে অনেক বেশি। দুই গাড়ি কাটিনা স্ট্রিক আলু কিনলাম। ৫৩ টাকা কেজি দরে আলুগুলো পাঠাবো বরিশালে।

হিলি বাজারের আলু ব্যবসায়ী বলেন, আমরা পাইকারি যা দামে কিনি তার থেকে ১ টাকা থেকে ২ টাকা কেজিতে বেশি দামে খুচরা বাজারে বিক্রি করি। বন্দরে আলুর আমদানি কম ছিল জন্য দামও বেশি ছিল। তখন কেজি প্রতি ৫৫ থেকে ৫৭ টাকা দরে বিক্রি হয়েছে। বন্দরে আলুর আমদানি বেশি হওয়ায় কেজি প্রতি ৪ টাকা কমে আলু বিক্রি হচ্ছে।

হিলি বাজারে আলু কিনতে আসা এক ক্রেতা বলেন, তিন দিন আগে দুই কেজি আলু কিনছি ৫৮ টাকা কেজি দরে। আজ কিছুটা দাম কমছে। কখন দাম বাড়ে আর কখন কমে তা বুঝা মুশকিল।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বলেন, হিলি স্থলবন্দর দিয়ে এর আগে অল্প কিছু আলু আমদানি হলেও এখন প্রতিদিনই আলুর আমদানি বাড়ছে। আলু যেহেতু পচনশীল পণ্য তাই কাস্টমসের শুল্কায়নসহ যাবতীয় কার্যক্রম শেষে বন্দর থেকে দ্রুত ছাড়করনের ব্যবস্থা করা হয়ে থাকে। যাতে করে ব্যবসায়ীরা দ্রুত সেগুলো বাজারজাত করতে পারেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা