সারাদেশ

ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

নোয়াখালী (প্রতিনিধি) : নোয়াখালীর সুবর্ণচরে কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু

গ্রেফতার আরাফাত হোসেন (১৭) উপজেলার চরজব্বার ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বার গ্রামের নিজাম উদ্দিনের ছেলে

সোমবার (১০ এপ্রিল) বিকেলে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে তাকে বিরক্ত করত একই এলাকার আরাফাত। বিষয়টি বখাটে আরাফাতের পরিবারকে জানিয়েও কোনো সুফল পায়নি নির্যাতিত ছাত্রীর পরিবার।

গত রোববার সকাল ১০টার দিকে ভিকটিমকে স্কুলে যাওয়ার পথে কৌশলে নিজেদের বসত ঘরে নিয়ে যায় আরাফাত। একপর্যায়ে জোর পূর্বক তাকে ধর্ষণ করে আরাফাত। ওই এসময় ভিকটিমের চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার ও আরাফাতকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন : আদালত প্রাঙ্গনে স্কুল শিক্ষককে ছুরিকাঘাত

চরজব্বার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আরাফাতকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা