ছবি: সংগৃহীত
সারাদেশ

আদালত প্রাঙ্গনে স্কুল শিক্ষককে ছুরিকাঘাত

সান নিউজ ডেস্ক: হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে এক শিক্ষককে স্কুলের প্রতিষ্ঠাতা কর্তৃক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় আহত ওই শিক্ষককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্কুলের প্রতিষ্ঠাতা আবুল হাসিমকে আটক করেছে।

আহত শিক্ষক সাইদুর রহমান স্থানীয় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান বলেন, বাহুবল উপজেলার বাদে হাজিপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে আবুল হাসিম ২০১৭ সালে এলাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব নাম ব্যবহার করে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মাত্র দুই বছরের মাথায় স্কুলটির নিবন্ধনও পেয়ে যান। এরপর থেকেই শুরু করেন স্কুলে শিক্ষক, কর্মচারি নিয়োগ নিয়ে বাণিজ্য। এ নিয়েই স্কুলটির শিক্ষক সদর উপজেলার সুলতানশী গ্রামের আবুল হোসেনের ছেলে সাইদুর রহমানের সঙ্গে বিরোধ দেখা দেয়।

আরও পড়ুন: ফরিদপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

পরিদর্শক বদিউজ্জামান আরও বলেন, সোমবার তারা উভয়েই মামলার নির্ধারিত তারিখে আদালতে আসেন। তখন তর্কের এক পর্যায়ে স্কুলের প্রতিষ্ঠাতা আবুল হাসিম ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাসিমকে আটক করে। আহত স্কুল শিক্ষক সাইদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা