সারাদেশ

অপহরণের দুদিন পর গৃহবধূ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে অপহরণের দুদিন পর এক গৃহবধূকে (১৯) উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : প্রথম আলো গণতন্ত্রের শত্রু

সোমবার (১০ এপ্রিল) এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। এর আগে, রোববার দিবাগত রাত ১টার দিকে ভিকটিমকে উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের জালাল মেম্বার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে ভিকটিমকে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের ১ বছর পর থেকে ভিকটিম লেখাপড়ার জন্য বাবার বাড়িতে থাকত এবং মাঝে মধ্যে স্বামীর বাড়িতে আসা যাওয়া করত। কলেজে আসা যাওয়ার পথে উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের জালাল মেম্বার বাড়ির আবুল হোসেনের ছেলে জাকের হোসেন রিয়াদ (২৫) ভিকটিমকে বিরক্ত করত। গত ৮ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূ মেরিটার্স কোচিং সেন্টারে কোচিং করার জন্য যাওয়ার পথে উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রাম থেকে ভিকটিমকে অপহরণ করে জাকির হোসেন সহ অজ্ঞাতনামা ২/৩ জন। ভিকটিমের সরলতার সুযোগে জাকিরের প্ররোচনায় তাদের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে খোজাখুজি করে না পেয়ে কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন ভিকটিমের মা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার দিবাগত রাতে ভিকটিমকে উপজেলার চরহাজারী ইউনিয়ন থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে জাকের হোসেন রিয়াদ সহ অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন : সিগারেট বা মশার কয়েল থেকে আগুন

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অপহৃত গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা