ছবি-সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে শান্ত মিয়া (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

আরও পড়ুন : বাবা ও মেয়েকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

রোববার (৯ এপ্রিল) রাতে ফুলপুর উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত মিয়া কাজিয়াকান্দা ইন্দারাপাড় গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে। শান্ত ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস এলাকায় নিজের মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শান্তর মৃত্যু হয়।

আরও পড়ুন : বন্ধ ফ্যাক্টরিতে যুবক খুন

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা