ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পুলিশের পিকআপ, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন ২ মোটরসাইকেল আরোহী। এ সময় অপর এক মোটসাইকেল আরোহীসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে সড়ক অবরোধ

বুধবার (৫ এপ্রিল) রাতে সিলেটের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী পুলক রায় (৩০) ও মাইক্রোবাস শ্রমিক নেতা ফয়সল আহমদ (৩০)।

আরও পড়ুন : বালতি মাথায় দিয়ে আদালতে ইমরান

পুলক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে। ফয়সল নগরের উপকন্ঠ শাহপরান বিআইডিসি এলাকার ফারুক মিয়ার ছেলে।

আহত মোটরসাইকেল আরোহী বিক্রম কর মন্ডল (৩২) নগরীর চালিবন্দর সমতা ৭/৫০ বাসার বিপুল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : বিশ্বেজুড়ে আরও ২৮০ প্রাণহানি

সিলেট জেলা পুলিশের পরিদর্শক (সহকারী মিডিয়া কর্মকর্তা) শ্যামল বণিক জানান , রাত ১০ টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের টহলরত পুলিশের পিকআপ ভ্যানের সাথে কোম্পানীগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেলের ৩ আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা পুলক রায় মারা যান।

আরও পড়ুন : ১১ টায় বসছে বিশেষ অধিবেশন

অপর ২ আরোহীকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ফয়সল আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রাত ২ টা ১০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ট্রাকচালক পলাতক রয়েছেন। নিহতদের লাশ ২ টি হাসপাতালের মর্গে রয়েছে।

সান নিউজ/এনেজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা