সারাদেশ

গৌরীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পৌর মেয়র

গৌরপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চল্লিশ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের কান্না সহ্য করা যায় না

বুধবার (৫ এপ্রিল) বিকেলে ক্ষতিগ্রস্তদের বাড়ির আঙ্গিনায় আনুষ্ঠানিকভাবে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন।

আরও পড়ুন : বাইডেনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ রাফসান অভি, পৌর যুবলীগ নেতা সোহেল রানা খান পাঠান, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুরুল ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, শান্ত পন্ডিত, আশিক মাহমুদসহ আরও অনেকেই।

আরও পড়ুন : ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে ব্যবস্থা

বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন, বুট, মুড়ি, খেজুর, সেমাই, চিনি, সাবান, শাড়ি ও কম্বল।

প্রসঙ্গত, বিদ্যুত লাইনের খুঁটি স্থাপনকে কেন্দ্র ১৯ ফেব্রুয়ারি দু’পক্ষের সংঘর্ষে মারা যান স্থানীয় সাজ্জাদুল হক (৫৫) নামে এক ব্যক্তি। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ লাল মিয়া মন্ডল গংরা সশস্ত্র হামলা চালায় প্রতিবেশী সিরাজুল হক গংদের বাড়ি-ঘরে। এসময় ভাংচুর ও লুটপাটের পর প্রায় চল্লিশ পরিবারের ১২০টি ঘর আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনার পর থেকে ওই চল্লিশ পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করে আসছিলেন। খবর পেয়ে এই অসহায় মানুষের পাশে দাঁড়ান পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা