সারাদেশ

ছোট্ট শিশু মারিয়া বাঁচতে চায়

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : অন্য আর দশজন শিশুর মতো জন্ম হয়নি শিশু মারিয়ার। হার্টের সমস্যা নিয়ে জন্ম নেয় শিশু মারিয়া জাহান রুকু। মারিয়ার এখন দেড় বছরের শিশু। জীবন কি এখনো বুঝে ওঠার সময় হয়নি তার। প্রতিমুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে ছোট্ট শিশু মারিয়ার জীবন।

আরও পড়ুন: ভবনে আর কোনো মরদেহ নেই

কুড়িগ্রামের উলিপুরের ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম দড়িচর পাঁচপাড়া গ্রামের মোশাররফ হোসেন মিন্টু'র একমাত্র সন্তান মারিয়া জাহান রুকু।

তার জন্মের ১ মাস পর বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তার হার্টে ছিদ্র রয়েছে। শ্বাসকষ্ট ও অন্যান্য আরও কিছু জটিলতা নিয়ে সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেনের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: ৫টি মার্কিন সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া

পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়েছেন, শিশুটির হার্টের ছিদ্র বৃদ্ধি পেয়েছে। তাই যত দ্রুত সম্ভব সার্জারি করলে শিশুটির জীবন রক্ষা করা সম্ভব। ঢাকায় সামান্য বেতনে চাকরিজীবী পিতার পক্ষে সন্তানের এতবড় অসুখের চিকিৎসার ব্যয়ভার বহন করা দুসাধ্য।

মারিয়ার বাবা মোশাররফ হোসেন জানিয়েছেন, আমার জমানো সঞ্চয় এবং এক টুকরো জমি ছিলো তা বিক্রয় করে ডাক্তারের পরামর্শে মেয়ের প্রাথমিক চিকিৎসা করাই। পরবর্তীতে ডাক্তার বলেছেন, যত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। এতে প্রায় খরচ লাগবে আড়াই থেকে ৩ লক্ষ টাকা। এত টাকা আমি কিভাবে জোগাড় করবো জানি না।

আরও পড়ুন: মেডিকেল কলেজে ভর্তিতে কিছুটা পরিবর্তন

তিনি অশ্রুসিক্ত নয়নে আরও বলেন, আমি আমার মেয়েকে বাঁচাতে চাই। দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা আমার মেয়েকে বাঁচান। মারিয়াকে সাহায্য পাঠাবার জন্য বিকাশ নম্বর: ০১৮৯১-৬৪১৮৬৪

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা