ছবি: সংগৃহীত
সারাদেশ

জুয়ার টাকার জন্য ছেলেকে অপহরণ

নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে খেলার টাকা জোগাড় করতে নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে এক পিতা। অপহরণের দুই দিন পর অপহৃত শিশু আফনান আল জামানকে (৭) উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: পিকনিক করতে ছাগল চুরি, আটক ৭

বুধবার (৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

তিনি বলেন, ঘটনায় অপহরণকারী বাবা কামরুজ্জামান (২৮) ও তার সহযোগী আনোয়ার হোসেন সম্রাটকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ৫ মার্চ বিকালে উপজেলার এমসি বাজারে মাওনা সিএনজি পাম্পের পেছন থেকে আফনানকে অপহরণের পর মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করলে শিশুটির মা সামিরা জাহান পপি বাদী হয়ে মামলা করেন ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় সহযোগীকে কৌশলে গ্রেফতার করে তার স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত শিশুটিকে উদ্ধার ও বাবাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: যতক্ষণ নি‌খোঁজ, ততক্ষণ অ‌ভিযান

পুলিশ জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির বাবা কামরুজ্জামান জানান, জুয়া খেলতে গিয়ে এক লাখ ৯৬ হাজার টাকা ঋণগ্রস্ত থাকায় কামরুজ্জামান তার প্রবাসী বাবার কাছে নাতির মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। পরে তার বন্ধু রিপনের সহায়তায় আফনানকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অপহরণ করা হয়। পরে তাকে রিপনের মার কাছে ময়নসিংহের ত্রিশালে রেখে আসে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা