ছবি: সংগৃহীত
সারাদেশ

গাছ কাটতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়ায় গাছের ডাল কাটার সময় পা ফসকে নিচে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন : পাইলটের সনদ জাল, তদন্ত শুরু

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে বড়ইয়া ইউনিয়নের বউবাজার এলাকায় আলতাফ হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হাওলাদার (৬০) পেশায় একজন গাছ ব্যবসায়ী। তিনি বড়ইয়া ইউনিয়নের কলাকাপো এলাকার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন : মার্চের মাঝামাঝিতে কালবৈশাখী

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আলতাফের বাড়িতে গাছ কাটতে যান তিনি। গাছে উঠে ডাল কাটার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে যান আলমগীর।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার...

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনা অপমৃত্যুর মামলা হিসেবে রেকর্ড হবে। মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা