সারাদেশ

বাগেরহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিবাদ সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে চার দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন (আইডিইবি)।

আরও পড়ুন: তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, আইডিইবি বাগেরহাটের সভাপতি খন্দকার আব্দুস সালাম, সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেখ মোঃ তানজির হোসেন, যুগ্ম সম্পাদক প্রান্ত রাহা , প্রচার সম্পাদক শাহজাহান খান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন কাজে ডিপ্লো ইঞ্জিনিয়ারদের ব্যাপক ভূমিকা রয়েছে। কিন্তু নানাভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অপহেলিত হচ্ছে। অতিদ্রুত প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সকল দাবি বাস্তবায়নের আহবান জানান বক্তারা।

আরও পড়ুন: ৫টি মার্কিন সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া

দাবিগুলো হচ্ছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মান বিধিমালা-২০০৮ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের ৫০ শতাংশ পদোন্নতি কোটা সৃষ্টি, পলিটেকনিক, টিটিসি ও টিএসসিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষকদের পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম চার বছর রাখা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা