চুয়াডাঙ্গায় বাসচাপায় মৃত্যু ছয়জনের
সারাদেশ

চুয়াডাঙ্গায় বাসচাপায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

চুয়াডাঙ্গা: সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে নৈশকোচ রয়েল এক্সপ্রেস পরিবহনের ধাক্কায় যাত্রীবাহী আলমসাধু, পাখিভ্যান ও মোটরসাইকেলে থাকা ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

নিহতরা হলেন, সদর উপজেলার বসু ভাণ্ডাদহ গ্রামের নিতাই হাওলাদারের ছেলে ষষ্ঠী হালদার (৪০), খাড়াগোদা গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে মিলন হোসেন (৪০) এবং তিতুদহ গ্রামের পিয়ত আলির ছেলে রাজু আহমেদ, (৩৯) , রহিম মণ্ডলের ছেলে শরিফ হোসেন (৪৫), নুতা মণ্ডলের ছেলে সোহাগ হোসেন (২৫) ও হায়দার আলির ছেলে জুম্মা কালু (৪৫) । নিহতরা আলমসাধু, পাখিভ্যান এবং মোটরসাইকেলের আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৮ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে মেহেরপুরগামী রয়েল পরিবহনের বাসটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সরোজগঞ্জ বাজারে পেছন থেকে প্রথমে যাত্রীবাহী আলমসাধুটিকে ধাক্কা দেয়। এ সময় আলমসাধুতে থাকা যাত্রীরা আছড়ে সড়কের ওপরে পড়েন। এরপর পাখিভ্যানটি ও মোটরসাইকেলটিকে ধাক্কা মারে বাসটি । ভ্যান, আলমসাধু ও মোটরসাইকেলের চালক ও আরোহীদের সকলেই রক্তাক্ত জখম হন। ঘটনাস্থলেই দুজন নিহত এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও চারজন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন ছয়জন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবু জিহাদ বলেন, নিহত ও আহতদের বেশিরভাগই দিনমজুর। ঘাতক বাসটি ও তার চালক আশাদুলকে আটক করা হয়েছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা