দৌলতদিয়া ও পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি
সারাদেশ

দৌলতদিয়া ও পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে কর্মমুখী মানুষের চাপ দেখা গেছে দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে।

শুক্রবার (০৭ আগস্ট) দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে তীব্র স্রোতের কারণে ফেরি পারাপার ব্যহত হচ্ছে। এতে আগের চাইতে দ্বিগুনেরও বেশি সময় লাগছে যানবাহনগুলো ফেরি পার হতে।

এছাড়া দৌলতদিয়ায় রয়েছে ফেরি ও ঘাট সঙ্কট। এ কারণে দৌলতদিয়া প্রান্তে মহাসড়কে ৪ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

তবে প্রতিদিনের মত বেলা যত গড়িয়ে যাবে যানবাহনের সংখ্যাও তত বাড়বে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।

ঈদের পর ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হলেও শুক্রবার (৭ আগস্ট) ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরির সংখ্যা কম ও ঘাট সঙ্কট এবং তীব্র স্রোতের কারণে যানজট লেগেই থাকছে দৌলতদিয়া প্রান্তের ঘাটগুলোতে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ঈদে কর্মমুখী মানুষ ও যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় এ যানজট তৈরি হয়েছে।

এতে এ রুটে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের নদী পার হতে সময় লাগছে ৫ থেকে ৬ ঘণ্টা করে। দীর্ঘ সময় বসে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল আরোহীদের ফেরি পার হতে চাপ দেখা গেছে বেশি। সবচেয়ে বেশি চাপ রয়েছে ব্যক্তিগত যানবাহনের।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হলেও ৩টি ফেরির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তা বন্ধ রয়েছে। বর্তমানে এ নৌ-রুটে ১৬টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে যানবাহন।

দৌলতদিয়ায়-পাটুরিয়া নৌ-রুটে তীব্র স্রোত থাকায় ও ফেরির সংখ্যা কম থাকায় যানবাহন পারাপারে বেশি সময় লাগছে। অন্যান্য সময়ের তুলনায় ঈদের পর কর্মমুখী মানুষ ও যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাটে কয়েকশ যানবাহন ফেরি পারেরর অপেক্ষায় রয়েছে। সময় যত গড়িয়ে যাবে যানবাহনের সংখ্যাও তত বাড়বে। যাত্রী পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া-আরিচা নৌরুটে ৩৩টি লঞ্চ চলাচল করছে বলেও জানানো হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা