খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত দুই
সারাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত দুই

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: নগরীতে বাসের ধাক্কায় ইজিবাইকের চালক মফিজ (৪৫) নিহত এবং দুই যাত্রী তহমিনা (২৭) ও সোহেল (৩৫) গুরুতর আহত হয়েছেন।

আহত সোহেল ও তহমিনা নগরীর খালিশপুর থানার চরেরহাট এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৫টার দিকে একই থানার বয়রা পুলিশলাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খালিশপুর থেকে ইজিবাইকটি যাত্রীসহ সোনাডাঙ্গা যাওয়ার পথে বয়রা পুলিশলাইনের সামনে সোনাডাঙ্গা থেকে আসা রাজীব পরিবহনের বাসটি মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মফিজ নিহত হন। গুরুতর আহত ইজিবাইক যাত্রী দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত মোটরসাইকেলের আরোহীদের বাঁচাতে গিয়ে বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ ঘটে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, এ ঘটনায় অপ্রাপ্তবয়স্ক এক মোটরসাইকেল চালক ও এক আরোহীকে আটক রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা