আড়াই ঘন্টা পর বাস চলাচল শুরু ১৯ রুটে
সারাদেশ

আড়াই ঘন্টা পর বাস চলাচল শুরু ১৯ রুটে

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: রূপাতলী বাস মালিক সমিতির নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে থ্রি-হুইলার থেকে যাত্রী নামিয়ে বাসে তুলে নেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে। আবার বাস মালিক সমিতির কথামতো রুটে না চললে থ্রি-হুইলার চালকদের মারধর করারও অভিযোগ পুরোনো। থ্রি-হুইলার শ্রমিকরা প্রতিবাদ করায় হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয় বরিশাল রূপাতলী বাস মালিক সমিতি।

অভিযোগ তোলে, বাসশ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। এভাবে আড়াই ঘন্টা দক্ষিণাঞ্চলের ১৯ রুটে বাস চলাচল বন্ধ রাখার পর ফের বাস চলাচল শুরু করে বাস মালিক সমিতি।

দীর্ঘদিন ধরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নকাঠি ভোলার রাস্তার মোড়ে রূপাতলী বাস মালিক সমিতির নেতৃত্বে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে বাসমালিক ও শ্রমিক নেতাসহ ওই এলাকার মাস্তান প্রকৃতির যুবকদের রাখা হতো বলে অভিযোগ করেছেন থ্রি-হুইলার চালকরা।

চেকপোস্টে আলফা-মাহিন্দ্রা, হলুদ অটো, সিএনজি এবং রিকশা থেকে যাত্রী নামিয়ে রেখে তা রূপাতলী বাস মালিক সমিতির আওতায় চলাচল করা বাসে তুলে দেওয়া হচ্ছিল।

লকডাউন শিথিলের পর থেকে সেই চেকপোস্ট নির্ধারিত নিয়মেই বসছিল। সদ্য সম্পন্ন ঈদ-উল-আযহায় বাস মালিক সমিতির চেকপোস্ট আরও জোরালো করা হয়। চেকপোস্টে কমিউনিটি পুলিশের সদস্যরাও যাত্রী নামিয়ে রাখতেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মাহিন্দ্রা থেকে যাত্রী নামিয়ে রাখার চেষ্টা করা হলে চেকপোস্টের বাসমালিক-শ্রমিক নেতাদের সঙ্গে মাহিন্দ্রা শ্রমিকদের বাদানুবাদ হয়। একপর্যায়ে মাহিন্দ্রা শ্রমিকরা চেকপোস্টের চেয়ার ভাংচুর করে বলে দাবি করেছে বাস মালিক সমিতি।

রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন দাবি করেন, মহাসড়কে অবৈধভাবে থ্রি-হুইলার চলাচল করে আসছে। বাসমালিক-শ্রমিকদের প্রতিনিধিরা সেই থ্রি হুইলার বন্ধের চেষ্টা করে আসছেন। এ সময় মাহেন্দ্র শ্রমিকরা বাস মালিক-শ্রমিক প্রতিনিধিদের ওপর হামলা চালান। খবর পেয়ে মালিক-শ্রমিকরা তাৎক্ষনিক বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিচারের আশ্বাস দেওয়ায় সকাল ১০টার দিকে ফের ওইসব রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. মাসুদ রানা জানান, অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যারা দোষী হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা