শিমুলিয়া ও কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু
সারাদেশ

শিমুলিয়া ও কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক:

প্রবল স্রোতের জন্য টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ী পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

শুক্রবার (০৭ আগস্ট) ভোর সাড়ে ৫টায় ফেরি চলাচল শুরু হয়। এ রুটে সকাল থেকে লঞ্চ চলাচল করছে। যাত্রীদের উপস্তিতিও বেশি।

এ বিষয়ে শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টায় চারটি ছোট ফেরি চালুর মাধ্যমে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় তেমন গাড়ি নেই। তবে কাঁঠালবাড়ী ঘাটে যাত্রীদের ভিড় রয়েছে।

বর্তমানে এক নম্বর ফেরিঘাট দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করছে ফেরিগুলো। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৩০টির মতো গাড়ি রয়েছে।

এর আগে পদ্মায় তীব্র স্রোতের কারণে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা