সারাদেশ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-৩ আসনে ইভিএমের মাধ্যমে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টায় একযোগে ১২৮ টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। কিন্তু ভোটার উপস্থিতি ছিল কম।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে আর্জেন্টিনা

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ৪/৫ জন অস্ত্রধারী পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় ৭ প্লাটুন বিজিবি, র‌্যাবের ১০টি মোবাইল টিম, ১৮জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন কমিশনের নিয়োগপ্রাপ্ত ১৮জন পর্যবেক্ষক মাঠে রয়েছেন।

ঠাকুরগাঁও-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন ও নারী ভোটার ১লাখ ৫৯ হাজার ৫০৪ জন। ভোট কেন্দ্র ১২৮ টি এবং ভোট কক্ষ ৮৩৩ টি।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির এমপি জাহিদুর রহমান সহ বিএনপির ৬ এমপি পদত্যাগ করলে শুন্য আসনে অনুষ্ঠিত হচ্ছে উপ নির্বাচন। এখানে ৬জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে আর্জেন্টিনা

সরকার দলীয় প্রার্থী না থাকলেও এখানে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন ওয়ার্কাস পার্টির ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ (লাঙ্গল), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপফুল), এনপিপির শাফি আল আসাদ (আম), বিএনএফ এর মো: সিরাজুল ইসলাম (টেলিভিশন) এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা)।

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দীন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা