নার্স
সারাদেশ

ডাক্তারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক এক চিকিৎসকের বিরুদ্ধে নার্সের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়শন (বিডিএনএ) সভাপতি ও মহাসচিব যৌথভাবে একটি বিবৃতি দিয়েছে। অভিযুক্ত চিকিৎসক টিটু চন্দ্র শীল টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (বর্তমানে জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত)।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী আত্মগোপনে

অভিযুক্ত চিকিৎসকের শাস্তি দাবি করে বিডিএনএ বিবৃতিতে উল্লেখ করেছে, ডা. টিটু চন্দ্র শীল বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ হেলথ ক্যাম্প এবং বিভিন্ন সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে কর্মরত মহিলা নার্সদের দায়িত্বপালনকালে বিভিন্ন বাজে বচনভঙ্গি, আপত্তিকর মন্তব্য ও সুযোগ সুবিধা প্রদানের লোভ দেখিয়ে কু-প্রস্তাব দিতেন। গত ২৬ জানুয়ারি সেন্টমার্টিনে টেলি মেডিসিন সেন্টার উদ্বোধনকালেও নার্সদের কু-প্রস্তাব দেন। এ সময় প্রস্তাবে রাজি না হলে তাদের বিভিন্ন হয়রানি ও ভয়-ভীতি দেখালে নার্সরা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হন। পরে বিষয়টি তারা (নার্সরা) বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিযয়েশন (বিডিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদকে অবহিত করে। ডাক্তার টিটু বর্তমানে জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত আছেন। সে সিভিল সার্জনের একান্ত ঘনিষ্ট হিসেবে পরিচিত। সে-সুবাধে এসব অপকর্মগুলো চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিএনএ) এর সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জানান, ‘আমাদের দুইজন নার্স সরকারি অনুষ্ঠানে অংশ নিতে আগের দিন সেন্টমার্টিনে পৌঁছান। সেদিন রাতে চিকিৎসক টিটু নার্সদের ঢেকে একটি হোটেলে মদ্যপান-নাচের প্রস্তাব দেয়। এ সময় তাদের কু-প্রস্তাব দেন। এতে রাজি না হলে তাদের হুমকি দেওয়া হয়। পরে তারা ভয়ে সেখানে থেকে চলে এসে বিষয়টি আমাদের অবহিত করে। এর আগেও চিকিৎসক টিটুর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের ঘটনা আসলে ন্যক্কারজনক। আমরা তার (ডাক্তারের) দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরও পড়ুন: বুরকিনা ফাসোতে হামলায় নিহত ২৮

অভিযুক্ত চিকিৎসক টিটু চন্দ্র শীল জানান, এগুলো মিথ্যা গল্প। মূলত আমার সম্মান ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

কক্সবাজার জেলা সিভিল সার্জেন ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘আমার কাছে সবাই আপনজন। শুধু একজন ঘনিষ্ঠ, বাকিরা পর এমন না। অভিযোগের বিষয়টি তারা (নার্সরা) আমাকে অবহিত করলে, অবশ্যই আমি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা