সারাদেশ

বাল্যবিবাহের দায়ে কনের মায়ের জরিমানা!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ১৬ বছরের এক কিশোরীকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার মা মারুফা বেগম’কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মারুফা পুটিয়াখালি এলাকার হাওলাদার বাড়ীর আনোয়ারের স্ত্রী। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী আত্মগোপনে

জানা যায়, উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি এলাকার মোঃ আনোয়ার এর কিশোরী মেয়ের সঙ্গে একই উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেল বাড়ীয়া এলাকার জসিম উদ্দিন নামের এক ছেলের সাথে গত দুই মাস আগে বাল্যবিবাহ হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খান ওই কিশোরীর বাড়িতে অভিযান চালিয়ে কিশোরীকে (১৬) বিয়ে দেওয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন: বুরকিনা ফাসোতে হামলায় নিহত ২৮

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খান জানান, গত ১ মাস পূর্বে উপজেলায় পুটিয়াখালিতে একটি বাল্যবিবাহ হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পেয়ে কিশোরীর মাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা