সারাদেশ

কক্সবাজারে বাবা-মা-ছেলের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: কক্সবাজারে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা-মা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মা-বাবাকে ৩০ হাজার টাকা এবং ছেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী আত্মগোপনে

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক নিশাত সোলতানা এ রায় ঘোষণা করেন ।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- টেকনাফের বাহারছড়ার উত্তর শীলখালীর মোহাম্মদ মঞ্জুর প্রকাশ কল মঞ্জুর, তার স্ত্রী আমিনা খাতুন ও ছেলে মোহাম্মদ ফোরকান। এদের মধ্যে ফোরকান পলাতক আছেন। তবে তার বাবা-মা রায়ের সময় এজলাসে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বুরকিনা ফাসোতে হামলায় নিহত ২৮

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় টেকনাফ বাহারছড়ার উত্তর শীলখালী বইল্যাছড়া এলাকায় আব্দুল করিম নামে এক ব্যক্তিকে হামলা করা হয়। পরদিন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: চট্টগ্রামেও মেট্রোরেল আকর্ষণীয় হয়ে উঠবে

এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেন নিহতের স্ত্রী খোরশিদা বেগম। ২০২১ সালের ১৭ অক্টোবর মামলার তিনি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা