সারাদেশ

কোম্পানীগঞ্জে ৩ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন থেকে ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে এসেছিলেন আটকরা।

আরও পড়ুন : প্রতিষ্ঠাতা সদস্য মিয়াজী'র ১ম মৃত্যু বার্ষিকী পালিত

বুধবার দিবাগত রাত ১২টা ১০মিনিটের দিকে তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এর আগে, রাত পৌনে ১২টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদিরারচর এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা।

আটক রোহিঙ্গা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৮ নম্বর ক্লাস্টারের সাইফুল ইসলাম (৩২) ৮৯ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম (১৫) ও ৬১ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম (২০)।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদিরারচর এলাকায় কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাদের চরএলাহী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নিয়ে রাখা হয়। এরপর রাত ১২টা ১০ মিনিটের দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন : স্বর্ণের দোকানে ডাকাতি, ৮ ডাকাতকে রিমান্ড

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে পালিয়ে আসে আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুনরায় তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা