সারাদেশ

স্বর্ণের দোকানে ডাকাতি, ৮ ডাকাতকে রিমান্ড 

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের ১১ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৮ ডাকাতকে ৪ দিন করে রিমান্ড দিয়েছে আদালত।‌ বুধবার (১৮ জানুয়ারি ) বিকালে মুন্সীগঞ্জ আমলি আদালত ৪ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার এই আদেশ দেন । এর আগে পুলিশ ৭ দিন করে ওই ডাকাতদের রিমান্ড আবেদন করেন।

আরও পড়ুন: শ্যালিকা হত‌্যার পলাতক আসামি আটক

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার (এসআই) মামলা তদন্তকারী কর্মকর্তা আল-মামুন বলেন, বালিগাঁও বাজারে ডাকাতির ঘটনায় ডাকাত সরদার আনোয়ার দেওয়ান সহ ৮ জনকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে । ডাকাতির ঘটনায় ২৫/৩০ জন ডাকাত সদস্য অংশগ্রহণ করেছিল। তাই তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়া ডাকাতদের নাম প্রকাশ করতে পারছি না। রিমান্ডে নেওয়া ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক করে মামলা রয়েছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, আটকৃতরা দুর্ধর্ষ ডাকাত। বালিগাঁও বাজারে ডাকাতি করার পূর্বে তারা নরসিংদীতে একটি ডাকাতি করার চেষ্টাকালে কয়েকজন আনসারকে মারধর করে অস্ত্র ছিনিয়ে নিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় ছিনিয়ে নেওয়া অস্ত্রসহ তাদেরকে আটক করে নরসিংদী পুলিশ।

আরও বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে নরসিংদীতে আটক ওই ডাকাতরাই বালিগাঁও বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তাদের সাত দিন করে রিমান্ড চাওয়া হলে আদালত প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

আরও পড়ুন: ধরা ছোঁয়ার বাইরে নুরুল হক হত্যা মামলার আসামী

উল্লেখ্য: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে ১১টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে গত বছরের (২৯ ডিসেম্বর) দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ১০০ ভরি স্বর্ণালংকার, কয়েকশ ভরি রূপাসহ কয়েক লাখ টাকা লুটে নেয়ার অভিযোগ করেছে ভোক্তভোগী‌ ডাকাতরা। রাত ২টার দিকে সশস্ত্র ডাকাত দল নদীপথে ওই বাজারে প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাজারের ছয় পাহারাদারকে বেঁধে ফেলে এবং ওই বাজারে থাকা দোকানদারদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ১১ টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে ডাকাতি করে পালিয়ে যায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা