সারাদেশ

শ্যালিকা হত‌্যার পলাতক আসামি আটক

আবু রাসেল সুমন (খাগড়াছ‌ড়ি): খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুমাইয়া আক্তার সেতু (১৪)কিশোরীকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক এক আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামির নাম মঞ্জুর আলী সাগর। আসামি এবং হত্যাকাণ্ডের শিকার কিশোরী সম্পর্কে শালি-দুলাভাই। বাকবিতণ্ডার জেরে দুলাভাইয়ের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কুপে ঘটনাস্থলেই মারা যান শালি সুমাইয়া আক্তার সেতু।

আরও পড়ুন: ধরা ছোঁয়ার বাইরে নুরুল হক হত্যা মামলার আসামী

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. নাইমুল হক। তিনি বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ সময় পুলিশ সুপার আরোও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার নিহত কিশোরীর বাবা আবদুর রহমান মিয়া বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন, মোটরসাইকেলের সূত্র ধরে ২৪ ঘন্টা না পেরোতেই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মঞ্জুর আলী সাগরকে রাত আড়াইটার দিকে মাটিরাঙ্গা বাজার থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে সে।

মামলাটির তদন্ত অব্যাহত আছে উল্লেখ করে এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ছাড়াও অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আরও পড়ুন: ময়লা অপসারণের দাবীতে তিন দলের সংবাদ সম্মেলন

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া আমবাগান এলাকার নিজ ঘরে খুন হোন কিশোরীর সুমাইয়া আক্তার সেতু। ঘটনার সময় কিশোরী বাড়িতে একা ছিলো বলে জানায় পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা