সারাদেশ

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সান নিউজ ডেস্ক: যশোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায়।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছা গ্রামের বুলু মিয়া (৪০) ও চৌগাছার সৈয়দপুর কোদালিপুর এলাকার হয়রত আলী (৩৫)। হয়রত আলী পেশায় ভাড়ায় মোটরসাইকেলচালক ও বুলু মিয়া ব্যবসায়ী।

জানা যায়, যশোর শহর থেকে কাজ শেষ করে বুলু মিয়া ও হয়রত আলী মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে যশোর ক্যান্টনমেন্ট শানতলা পেপসি কোম্পানি নামক স্থানে তারা দুর্ঘটনায় কবলিত হন। তবে কি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে সেটি পুলিশ চূড়ান্ত করতে পারেনি। এলাকাবাসী সড়কের পাশের দুর্ঘটনাকবলিত গাড়ি ও ঘটনাস্থলেই দুজনকে মৃত এসে দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

বিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, কীসের সঙ্গে ওই দুই মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় কবলিত হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা