সারাদেশ

শ্রমিক নিহতের গুজবে ৩ বাসে আগুন

সান ‍নিউজ ডেস্ক: গাজীপুরের ছয়দানা এলাকায় বাসের ধাক্কায় শ্রমিক নিহতের গুজবে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কয়েকটি বাসে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা।

আরও পড়ুন: এই মুহূর্তে নতুন পে-স্কেল নয়

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এক পোশাক শ্রমিক জানান, রাস্তা পারাপারের সময় অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস গার্মেন্টস শ্রমিকদের ধাক্কা দিলে কয়েকজন হতাহতের খবর ছড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের তিনটি বাসে আগুন দেয় এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

আরও পড়ুন: বাংলাদেশে ফেয়ার ইলেকশন হবে

গাজীপুর মহানগর পুলিশের গাছা অঞ্চলের সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান জানান, বাসের ধাক্কায় একজনের মৃত্যুর খবর শুনেছি, তবে খবরের সত্যতা নিশ্চিত করতে পারিনি। পরে বিস্তারিত জানানো হবে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার আলমগীর হোসেন বলেন, বাসের ধাক্কায় আহত শ্রমিককে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ভারত থেকে আমদানি হচ্ছে ডিজেল

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল আল আরেফিন বলেন, বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা