সারাদেশ

বোয়ালমারীতে কৃষক মাঠ দিবস পালিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে 'ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ' শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় নিরাপদ উচ্চ মূল্যের সবজি (ব্রোকলি) চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী খালপাড়া নামক স্থানে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি আর্থিক সংস্থা সোসাইটি ডেপেলপমেন্ট কমিটির (এসডিসি) নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, মো. আবু বকর সিদ্দিক, শাফিউল্লাহ সাফি, এসডিসির প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মো. লিয়াকত আলী।

আরও পড়ুন: ভারত থেকে আমদানি হচ্ছে ডিজেল

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায়, সোসাইটি ডেপেলপমেন্ট কমিটির (এসডিসি) বাস্তবায়নে এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার আর্থিক সহযোগিতায় এ মাঠ দিবস পালিত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা