ছবি : সংগৃহিত
সারাদেশ

অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে এক ইউনিয়ন স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে সরকারি চাকুরী দেয়ার কথা বলে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন :‘পাঠান’ মুক্তি পাচ্ছে আজ

রোববার (৮ জানুয়ারী) এ ঘটনায় এক ভূক্তভোগী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে, উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন গুনাইগাছ ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে আফরোজা বেগম চাকরী করে আসছেন। এই সুবাদে প্রতিবেশি পৌরসভার রামদাস ধনিরাম মিঞাপাড়া এলাকার আকবর আলীর ছেলে রুবেলের সাথে তার সু-সম্পর্ক গড়ে উঠে। রুবেলের স্ত্রীকে সরকারি চাকরী দেয়ার কথা বলে ১৬ লাখ টাকা গ্রহন করেন এই ইউনিয়ন স্বাস্থ্যসহকারী।

আরও পড়ুন :কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

আফরোজা বেগম টাকা গ্রহনের সত্যতা হিসাবে ব্যাংকের ৬টি চেক প্রদান করেন । পরবর্তীতে রুবেলের স্ত্রীকে চাকুরী না দেয়ায় রুবেল ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন ওই সব চেক নাম্বারের বিপরীতে কোন টাকা গচ্ছিত নেই।

এরপর রুবেল স্বাস্থ্য সহকারী আফরোজা বেগমের কাছে টাকা ফেরত চাইতে গেলে তিনি হুমকি ধামকি দিয়ে কয়েকদিন পর উল্টো রুবেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরবর্তীতে আদালত থেকে মামলাটি উলিপুর থানায় তদন্তভার প্রদান করেন।

আরও পড়ুন : রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

এরপর থানার কর্মকর্তা মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা না পেয়ে রুবেলের টাকা পাওয়ার বিষয়টি উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন (স্বারক্ষ নং-৪৪৭৪, তারিখ-১/১২/২০২২)।

অভিযোগে আরোও উল্লেখ করা হয়, রুবেল পাওনা টাকা পরিশোধের জন্য স্বাস্থ্য সহকারী আফরোজা বেগমকে কয়েকবার বললেও তিনি বিভিন্ন কৌশলে তা এড়িয়ে চলেন।

এ ঘটনায় রুবেল বাধ্য হয়ে আফরোজা বেগমের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতারনার মামলা করেন। এছাড়া আফরোজা বেগমের স্বামীও বিভিন্ন মানুষকে সরকারি চাকুরী দেয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ আছে।

রুবেল বলেন, স্বাস্থ্য সহকারী আফরোজা বেগম সরকারি চাকুরী দেয়ার কথা বলে আমার ১৬ লাখ টাকাসহ বিভিন্ন মানুষের কাছে প্রতারনার মাধ্যমে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় আমি রোববার (৮ জানুয়ারী) আফরোজা বেগমের বিরুদ্ধে তার উর্দ্ধতন কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।

আরও পড়ুন :সচেতনতামূলক বক্তব্য প্রচারের আহ্বান

এ বিষয়ে গুনাইগাছ ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আফরোজা বেগমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেরুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন।

সান নিউজ/এইচএন/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা