সংগৃহীত ছবি
সারাদেশ

তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট ১২ দিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদন শুরু হয়েছে।

আরও পড়ুন: যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্বতীপুর উপজেলার কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, শুক্রবার বিকেলে সাড়ে ৪টা থেকে জেলার বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে উৎপাদিত ১৯০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ আজ সন্ধ্যা ৬টা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হচ্ছে। এই তৃতীয় ইউনিটের জন্য দৈনিক ২ হাজার ৩০০ টন কয়লার প্রয়োজন হচ্ছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের ১৯ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এর পর থেকে ওই ইউনিটটি চালু করতে সংস্কার কাজ চালানো হচ্ছে। গত ৪ বছর ৩ মাস ধরে ২ নম্বর ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা