সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

সান নিউজ ডেস্ক: রাজশাহীর পবায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইকের ৩ আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: এই মুহূর্তে নতুন পে-স্কেল নয়

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার ডাঙ্গেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আবু সাঈদের ছেলে শাহিন আলী (৪০), একই এলাকার মো. বাবলুর ছেলে সোহাগ আলী (২৮) এবং কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব আলী (২৬)।

আরও পড়ুন: বাংলাদেশে ফেয়ার ইলেকশন হবে

কর্ণহার থানার ওসি ঈসমাইল হোসেন বলেন, বিকালে রাজশাহী শহরের দিকে আসছিলেন মোটরসাইকেল আরোহী তিনজন। আর শহর থেকে আসছিল একটি রডবোঝাই ট্রাক। ডাঙ্গেরহাট স্কুলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শাহিন ও সোহাগ মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আর নিহত ৩ জনের লাশ রামেকের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা