ছবি : সংগৃহিত
সারাদেশ

বিচারের দাবিতে লাশ নিয়ে প্রতিবাদ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলায় তানহা আক্তার নামে এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

আরও পড়ুন : নোয়াখালীতে বসতঘরে অগ্নিকান্ডে শিশু দগ্ধ

সোমবার (২ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে এ ঘটনায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে লাশ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্বজনরা।

রোববার দিবাগত রাত ১১ টার দিকে তানহা আক্তারকে (২১) মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : চাহিদার অতিরিক্ত দাবীগুলো পুরন করেছে সরকার

নিহত তানহা আক্তার সদরের মিরকাদিম পৌরসভার উত্তর কাগজীপাড়া এলাকার মো. মহিউদ্দিনের মেয়ে। সে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকার এমদাদুল হকের ছেলে ফেরদৌস হাসান সোহানকে (৩০) দুই বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন।

এ দম্পতির ঘরে এক বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। তারা মিরকাদিমের এনায়েতনগর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

আরও পড়ুন : সোনাদিয়া দ্বীপে নিষেধাজ্ঞা!

স্থানীয়রা জানান, রোববার রাতে তানহাদের ঘর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছিল। এর কিছুক্ষণ পরেই তার স্বামী সোহান বলতে থাকে তার স্ত্রী তানহা গলায় ফাঁস দিয়েছে। পরে তাকে দ্রুত সেখান থেকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মু্ন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, রোববার রাত পৌনে ১১ টার দিকে ওই তরুণীকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান। তার একজন স্বজন বলছিলেন, গলায় ফাঁস দিয়ে ওই তরুণী মারা গেছে। তবে নিহতে শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।

আরও পড়ুন : উলিপুরে দূর্গম চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

নিহতের বাবা মো. মহিউদ্দিন অভিযোগ করে বলেন, আমার মেয়ের জামাই ফেরদৌস হাসান মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সে জুয়ায়ও আসক্ত ছিল। এ নিয়ে প্রায় সময় কথা-কাটাকাটি হলে তানহাকে মারধর করত। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বিচার-সালিশও করা হয়। গতকাল ঝগড়া করে মেয়েটাকে শ্বাসরোধ করে মেরেই ফেলল।

নিহতের ভাই নূর আলম জিতু বলেন, আমার বোনকে হত্যা করেছে ফেরদৌস। হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করতে ফাঁসির নাটক বানিয়েছে। আমি বোন হত্যার বিচার চাই।

আরও পড়ুন : শরীয়তপুরে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. তারিকুজ্জামান সোমবার সন্ধ্যায় জানান, নিহতের শরীরে পুরনো খামচি ও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। তবে মামলার বিষয়ে এখন বলা যাবেনা।

তিনি আরও জানান, অভিযুক্ত ফেরদৌস হাসানাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা